ইতিহাসে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ব্রাজিল

এই দুই দলের লড়াইয়ে পুরো পৃথিবীর সমর্থনও ভাগ হয়ে যায় দুই ভাগে। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা আর উন্মাদনা। দেশ কিংবা মহাদেশ ছাপিয়ে যেটি ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। কোপা আমেরিকার ফাইনালে আবারও দেখা যাবে এই দ্বৈরথ। আগে কেমন ছিল ব্রাজিল- আর্জেন্টিনা ম্যাচের ফলাফল?

এমন প্রশ্ন অনেকের মনেই। অতীত ইতিহাস থেকে কিছুটা হলেও স্বস্তিতে থাকতেই পারে ব্রাজিল। আর্জেন্টিনার চেয়ে বেশি জয় তাদেরই। এখন পর্যন্ত ১০৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে সেলেসাওরা জিতেছে ৪৩টি, আর্জেন্টিনা ৩৯টি বাকি ২৫ ম্যাচ হয়েছে ড্র।

গোলের সংখ্যাও এগিয়ে ব্রাজিল। আর্জেন্টিনার জালে তারা গোল দিয়েছে ১৭৭টি, বিপরীতে হজম করেছে ১৬১ গোল। ১৯৩৭ সালে কোপা আমেরিকায় প্রথম দেখা হয় দুই দলের। সেখানে অবশ্য ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জয় নিশ্চিত করে আলবিসেলেস্তরা।

সর্বশেষ দেখায়ও জয় পেয়েছিল আর্জেন্টিনা। ২০১৯ সালে ফ্রেন্ডলি ম্যাচে তারা জয় পায় ১-০ গোলে। এরপর এখন পর্যন্ত আর কোনো ম্যাচ হারেনি তিতের দল। রোববার ব্রাজিল আর্জেন্টিনার লড়াইটা হবে কোপা আমেরিকায়। এখানকার অতীত ইতিহাস কেমন তাদের?

কোপা আমেরিকায় ব্রাজিলের চেয়ে বেশ এগিয়ে আর্জেন্টিনা। ৩৩ ম্যাচের ১৫টিতেই জিতেছে তারা, ৮ ম্যাচ হয়েছে ড্র, ব্রাজিল জিতেছে ১০ ম্যাচ। এই টুর্নামেন্টে ব্রাজিলের জালে আলবিসেলেস্তেরা গোল দিয়েছে ৫২টি আর হজম করেছে ৪০ টি।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যান-

টুর্নামেন্টম্যাচআর্জেন্টিনার জয়ড্রব্রাজিলের জয়আর্জেন্টিনা গোলব্রাজিল গোল
বিশ্বকাপ৪১১২৩৫
কনফেডারেশন কাপ১০০১১৪
কোপা আমেরিকা৩৩১৫৮১০৫২৪০
বিশ্বকাপ বাছাই৮২২৪৯১৫
প্যানামেরিকান চ্যাম্পিয়নশিপ৩১১১৪৪
রোকা কাপ২১৯৩৯৫০৪৫
সুপার ক্লাসিকো দে লাস অ্যামেরিকানস৮৩১৪৫৪
তাকো দ্য অ্যাটলেনটিকো৪০১৩২৯
কোপা জেডএইচ ৩৫তম বার্ষিকী১১০১৪৪
কোপা রবার্তো চেরি১০১০৩৩
কোপা কনর্ফাতেরনিদাদ১০০১০২
তাকা দাস নাকোয়েস১১০০৩০
মুন্দাইলাতি১০১০১১
অস্ট্রেলিয়া বাইসেন্টেনারি গোল্ড কাপ১০১০০০
কোপা সেন্তেনারিও দে লা এএফএ১০১০১১
কোপা ৫০ইমো এনিভার্সারিয়া দে ক্লারিন১০০১০১
প্রীতি ম্যাচ১৬৬৪৬২৩২৪
মোট১০৭৩৯২৫৪৩১৬১১৭৭

 

 

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *