মেসিকে ৩০ নাম্বার জার্সি পরার প্রস্তাব দিয়েছে পিএসজি

বার্সেলোনা থেকে বাদ পড়ার পর লিওনেল মেসিকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। মেসি পিএসজিতে যোগ দিচ্ছেন- এমন গুঞ্জনই বেশ শোনা যাচ্ছে। এদিকে, মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, মেসিকে ৩০ নম্বর জার্সি পরার জন্য প্রস্তাব দিয়েছে পিএসজি। এই জার্সি পরেই বার্সেলোনায় অভিষেক হয় মেসির। এরপর ১৯ নম্বর জার্সিও পরেছিলেন তিনি। পিএসজিতে ১০ নম্বর জার্সি পরেন মেসির বন্ধু ও সাবেক বার্সা সতীর্থ নেইমার।

একটানা ২১ বছর বার্সার হয়ে খেলেছেন খেলেছেন মেসি। আর্থিক কারণে তাকে শেষ পর্যন্ত রাখতে পারেনি বার্সেলোনা। এদিকে, মেসি পিএসজিতে যান এটাও বার্সা চাচ্ছে না। এ নিয়ে তারা আদালতে অভিযোগ দিয়েছে।

এদিকে, নতুন গুঞ্জন বেরিয়েছে, প্রিয় খেলোয়াড়কে ধরে রাখতে বার্সার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তে নতুন প্রস্তাব দিয়েছে মেসিকে। তবে এটিকে স্প্যানিশ মিডিয়া এটিকে বার্সা প্রেসিডেন্টের স্ট্যান্টবাজি বলেও আখ্যা দিয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *