দগ্ধ স্ত্রীর পর কামরাঙ্গীরচরে বিস্ফোরণে চলে গেলেন স্বামীও

রাজধানীর কামরাঙ্গীরচরে ইজিবাইকের ব্যাটারির চার্জার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে স্ত্রী ইয়াসমিন আক্তারের (৩৫) মৃত্যুর পর আজ শনিবার সকালে স্বামী আবদুল মতিনও (৪০) মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল আজ সকালে আবদুল মতিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কামরাঙ্গীরচরের আহসানবাগের একটি বাসায় ইজিবাইকের ব্যাটারির চার্জার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁদের মধ্যে আজ সকালে দুজন মারা গেলেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *