ফারুক খান হলেন বিমান ও পর্যটনমন্ত্রী

বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রী হিসেবে বঙ্গভবনে শপথ নেন তিনি। শপথ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করেন।

এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই প্রজ্ঞাপনে ফারুক খানকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়।

এর আগে এই দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মো. মাহবুব আলী। এবারের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের কাছে পরাজিত হন।

দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়ন) থেকে জয়ী হয়ে এমপি হয়েছেন ফারুক খান। তিনি নৌকা প্রতীকে ১৩৮ কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৭৫৭। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মো. কাবির মিয়া ঈগল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৩৪ ভোট।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *