বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

ইমরান-শাহবাজের কাছে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম চেয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৪০৭ বার পঠিত

অনাস্থা ভোট বাতিলের পর সংসদ ভেঙে দেওয়া, সাথে নির্বাচনের দিন-ক্ষণ ঘোষণা করা। সবমিলিয়ে গতকাল সাসপেন্স আর উত্তেজনার সুপার সানডে দেখেছে পাকিস্তানের রাজনীতি। এরপরই জানানো হয়েছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর অধীনেই হবে পাকিস্তানের আগামী নির্বাচন। তবে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নির্বাচন করার আগ পর্যন্ত ইমরানই দেশ চালাবেন।

এরই ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান ও বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফের কাছে চিঠি দিয়েছেন। এই চিঠিতে তাদেরকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করতে বলা হয়েছে। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডনের অনলাইন ভার্সনের প্রতিবেদনে জানানো হয়েছে, সংবিধানের ২২৪ অনুচ্ছেদ অনুযায়ী এই চিঠি দিয়েছেন আরিফ আলভি।
ওই চিঠিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সাথে পরামর্শ করেই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন প্রেসিডেন্ট।’

যদিও পাকিস্তানের বিরোধী দলগুলো অনাস্থা ভোট বাতিল ও সংসদ ভেঙে নির্বাচন ডাকার এই পুরো প্রক্রিয়াকেই অসাংবিধানিক বলে দাবি করছেন।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com