বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

তালেবানের অনুরোধে সাড়া দিল ইরান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৭২৩ বার পঠিত

প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য আবার পুরোদমে শুরু করল ইরান।

তালেবান যোদ্ধারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর টালমাটাল রাজনৈতিক অবস্থার মধ্যে ইরান থেকে আফগানিস্তানে পণ্য পাঠানো বাধাগ্রস্ত হচ্ছিল। এ অবস্থায় দেশটিতে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। আফগানিস্তানে তেলের যোগানদাতা দেশের মধ্যে ইরান অন্যতম।

আফগানিস্তানের প্রদেশগুলোতে নতুন করে গভর্নর নিয়োগ দিয়েছে তালেবান। এসব গভর্নর ইরান থেকে তেলের সরবরাহ বাড়ানোর জন্য অনুরোধ করেছেন বলে জানান ইরানের তেল, গ্যাস ও তেলজাত পণ্য রফতানি ইউনিয়নের প্রধান হামিদ হোসেইনি। তিনি জানান, ডিজেল ও পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেল আমদানির ওপর থেকে শূল্ক শতকরা ৭০ ভাগ কমিয়ে দিয়েছে আফগানিস্তান।

ইরানের শূল্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ খোরাসানসহ আফগানিস্তানের সঙ্গে সমস্ত সীমান্ত ক্রসিং খোলা হয়েছে এবং পণ্য সরবরাহ করা হচ্ছে। আফগানিস্তানের উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ইরান গত ৬ আগস্ট দেশটিতে তেল রফতানি বন্ধ করে দিয়েছিল।

সরকারি হিসাব অনুসারে- ইরান গত বছর আফগানিস্তানে তিন লাখ ৫৪ হাজার টন তেল ও তেলজাত পণ্য রফতানি করেছে।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com