টাঙ্গাইলে ভুয়া পরীক্ষার্থীর কারাদণ্ড

টাঙ্গাইল শহরের অক্সফোর্ড কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাবেক শিক্ষার্থী মো. রায়হান কবির নামে এক ভুয়া পরীক্ষার্থীর এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলী শবনম এ রায় দেন।

ম্যাজিস্ট্রেট বাবলী শবনম জানান, রায়হান কবির তার বন্ধু মো. সায়েমের চতুর্থ সেমিস্টারের ড্রয়িং-২ (ক্যাড) বিষয়ের রেফার্ড পরীক্ষার প্রক্সি দিতে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে যায়। পরে শিক্ষকরা তার প্রবেশপত্র ও কাগজপত্র যাচাই করলে রায়হান ভুয়া প্রমাণিত হয়। পরে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর ৩ এর খ ধারায় এক বছরের কারাদণ্ড এবং দুইশত টাকা জরিমানা করা হয়।
টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ বিএম আমিনুল ইসলাম বলেন, পরীক্ষায় অংশগ্রহণ করায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সমন্বিত শৃঙ্খলা বিধির ১.১৯ ধারা অনুযায়ী পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে এবং তাকে পরবর্তী তিন শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুমতি না দেওয়ার সুপারিশ করেছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *