বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

রাজধানীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ২০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৫১২ বার পঠিত

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (৩ এপ্রিল) সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ৪ হাজার ৮৬৩ পিস ইয়াবা,১১০ পুরিয়া হেরোইন ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬ টি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com