রুশ অভিযানে ইউক্রেনে ক্ষতিগ্রস্ত ৫৩ ঐতিহাসিক স্থান

ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানে এখন পর্যন্ত ৫৩টি ঐতিহাসিক সাংস্কৃতিক দর্শনীয় স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে-২৯টি গির্জা, ১৬টি ঐতিহাসিক ভবন, চারটি জাদুঘর ও চারটি স্মৃতিস্তম্ভ।  ক্ষতিগ্রস্থ এসব ঐতিহাসিক স্থানের বেশ কয়েকটি ইউক্রেনের দুটি বৃহত্তম শহর- কিয়েভ এবং খারকিভে অবস্থিত। এছাড়াও দেশটির অন্যতম প্রাচীনতম শহর চেরনিহিভেও কিছু রয়েছে।

জাতিসংঘের সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ‘ইউনেসকো’ এ তথ্য জানিয়েছে।

ইউনেস্কোর একজন মুখপাত্র জানিয়েছেন, “এটি ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক স্থানগুলোর সর্বশেষ তালিকা। তবে এই তালিকা সম্পূর্ণ নয়। কেননা, এখনও আমাদের বিশেষজ্ঞরা আরও বেশ কয়েকটি রিপোর্ট যাচাই করছেন।”

ইউনেস্কো জানিয়েছে, সংস্থাটি ক্ষয়ক্ষতি যাচাই করতে স্যাটেলাইট ছবি এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আমলে নিচ্ছে। সূত্র: বিবিসি

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *