বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

মার্কিন ফেডারেল বাজেটে রেকর্ড ঘাটতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ১০৪৮ বার পঠিত

মার্কিন ফেডারেল বাজেটে রেকর্ড পরিমাণ ঘাটতি দেখা দিয়েছে। দেশটির সরকার ঘোষণা করেছে- ফেডারেল বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩.১ ট্রিলিয়ন ডলারে। খবর ওয়াশিংটন পোস্ট ও এনবিসি নিউজের।

সেপ্টেম্বর মাসে আমেরিকার অর্থ বছর শেষ হয়েছে এবং বাজেট ঘাটতির পরিমাণ শতকরা ২১৮ ভাগ বেড়েছে। শুক্রবার মার্কিন সরকারি হিসাব থেকে এই তথ্য জানা গেছে।
এর আগের অর্থবছরে যে পরিমাণ বাজেট ঘাটতি হয়েছিল এবারের সে ঘাটতি তার দ্বিগুণেরও বেশি। আগের অর্থবছরের বাজেট ঘাটতি ছিল ৯৮৪ বিলিয়ন ডলার।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, সরকারের ঋণ এখন ২৭ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অথচ আমেরিকার মোট জাতীয় সম্পদের অর্থমূল্য ২০ ট্রিলিয়ন ডলার।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচেন দাবি করেন, করোনাভাইরাসের মহামারী মোকাবেলা করতে গিয়ে বাজেট ঘাটতির পরিমাণ অনেক বেড়েছে। তিনি বলেন, আমেরিকার শ্রমিক, সাধারণ পরিবার, ব্যবসায়ী এবং অর্থনীতিকে চালু রাখার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য এই ঋণ বেড়েছে বলে তিনি ইঙ্গিত দেন।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com