রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে এক হাজার ৩২৬ পিস ইয়াবা, ৪৩৩ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ৫০০ মি.লি. দেশী মদ জব্দ করা হয়।

শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা হয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *