বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

পাসপোর্ট র‌্যাংকিংয়ে ছয় ধাপ পেছাল বাংলাদেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১০১৫ বার পঠিত

আন্তর্জাতিক শক্তিশালী পাসপোর্ট সূচকে ছয় ধাপ পিছিয়েছে বাংলাদেশ। চলতি বছর সেই অবস্থান থেকে আট ধাপ নেমে বাংলাদেশ ১০৬ নম্বরে চলে এসেছে। তালিকায় পিছিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার তিন দেশ নেপাল ১০৯, পাকিস্তান ১১৩ ও আফগানিস্তান ১১৬তম।

মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।

দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের সবশেষ এই সূচক অনুযায়ী সবচেয়ে দুর্বল পাসপোর্টগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম। বাংলাদেশের সঙ্গে তালিকায় রয়েছে লেবানন ও সুদান।

এক যুগের বেশি সময় ধরে পাসপোর্ট সূচক প্রকাশ করে আসছে সংস্থাটি। বছরে চার বার এই সূচক প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনার্স। এ বছরের জানুয়ারিতে তাদের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। এরপর এপ্রিলে এক ধাপ উন্নতি হয়ে ১০০তম অবস্থানে উঠে আসে। জুলাইয়ে ছয় ধাপ পিছিয়ে এখন অবস্থান ১০৬তম।

আন্তর্জাতিক মান অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ২২৭ দেশের মধ্যে আগাম ভিসা ছাড়া (অন-অ্যারাইভাল) ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com