বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

মানবতাবিরোধী ট্রাইব্যুনালে বিএনপির বিচার হওয়া উচিত: কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ১২৩৪ বার পঠিত

বিএনপিকে দেশের রাজনীতিতে ‘মাস্তানচক্রের জনক’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘বিএনপি জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে যে মানবতাবিরোধী অপরাধ করে আসছে, তার জন্য তাদের মানবতাবিরোধী ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত।’

আজ শনিবার সকালে বগুড়া জেলার আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন তিনি।

সম্মেলনে আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুদরত ই ইলাহীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজিবুল আলম রিপু প্রমুখ।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com