বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

আমিরাত-ইসরায়েলের মধ্যে ভিসামুক্ত ভ্রমণের চুক্তি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ১২৮১ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল ভিসামুক্ত ভ্রমণের চুক্তিতে পৌঁছেছে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত প্রথম দেশ যারা ইসরায়েলে ভিসা ভ্রমণের সুবিধা পেল।

মঙ্গলবার দু’পক্ষের ভিসামুক্ত ভ্রমণ সুবিধার কথা ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের সঙ্গে আরো সহযোগিতামূলক চুক্তি করার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিনিধিদল ইসরায়েল সফরে পৌঁছানোর পর নেতানিয়াহু এই ঘোষণা দেন। তিনি বলেন, আমরা আজ ইতিহাস রচনা করছি যে পথ ধরে বহু প্রজন্ম এগিয়ে যাবে।

এর আগে আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে দেশটির বেশ কয়েকজন কর্মকর্তা ইসরায়েলের উদ্দেশে ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমানে করে রওনা দেন। তাদের সঙ্গে রয়েছেন আমেরিকার কয়েকজন কর্মকর্তা। আমিরাতের বিমানটি তেল আবিবের বাইরে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে।

সেখানে মাস্ক পরা অবস্থায় নেতানিয়াহু আরব আমিরাতের প্রতিনিধিদলকে স্বাগত জানান। তিনি বলেন, আরব আমিরাতের কর্মকর্তাদের এ সফর শান্তির জন্য একটি স্বর্ণোজ্জ্বল দিন। এ সময় তিনি জানান, দুই পক্ষ গতকাল চারটি চুক্তি সই করেছে যার মধ্যে একটি হচ্ছে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা। তবে চুক্তিটি কার্যকর হওয়ার আগে ইসরায়েল এবং আমিরাতের সংসদে তা অনুমোদিত হতে হবে।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com