বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে করোনা নিয়ে হাসপাতালে ভর্তির রেকর্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ১১৫৪ বার পঠিত
মহামারী করোনাভাইরাস শুরুর পর যুক্তরাষ্ট্রে কভিড-১৯ নিয়ে হাসপাতালের ভর্তির সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। যা করোনা মহামারী শুরুর পর সর্বোচ্চ সংখ্যা।
দেশটির স্থানীয় সময় মঙ্গলবার দেশটিতে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৬১ হাজার ৬৯৪ জন। যা গত ১৫ এপ্রিলের তুলনায় ২ হাজার ২৪ জন বেশি।
কভিড ট্র্যাকিং প্রজেক্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রতিদিন করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন গড়ে ১ হাজার ৬৬১ জন।
যুক্তরাষ্ট্রে করোনা নিয়ে ২ লাখ ৩৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আগামী দুই মাসে আরও ১ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব ওয়াশিংটন’স ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড এভালিউশন।
মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com