বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

রাজবাড়ীতে আরও ৮ জনের করোনা শনাক্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ১৩৩০ বার পঠিত

রাজবাড়ীতে নতুন করে আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২০৭ জন।

আজ বুধবার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শনিবার এবং রবিবার রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে করোনা উপসর্গ থাকা ৭৮ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছিলো। বুধবার দুপুরে ৮ জন করোনা রোগে আক্রান্ত হয় বলে জানা যায়।

আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৪ জন, পাংশা উপজেলার ৩ জন, বালিয়াকান্দি উপজেলার ১ জন রয়েছেন।

উল্লেখ্য, রাজবাড়ীতে এ পর্যন্ত ৩ হাজার ২০৭ জন করোনা আক্রান্তের মধ্যে ৩ হাজার ৯১ জনই সুস্থ হয়ে গেছেন। আর মারা গেছেন ২৪ জন।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com