বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

মহামারী শুরুর পর জাপানে সর্বোচ্চ করোনা সংক্রমণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ১০২০ বার পঠিত

মহামারী করোনাভাইরাস শুরুর পর গতকাল শনিবার জাপানে সর্বোচ্চ সংখ্যক মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়, গতকাল দেশটিতে করোনাভাইরাসে ৩ হাজার ৩০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬২১ জন সংক্রমিত হয়েছেন রাজধানী টোকিওতে। জাপানের রাজধানীতে করোনা সংক্রমণের ক্ষেত্রে এটি সবচেয়ে বড় রেকর্ড।

জাপানে করোনায় সংক্রমিত হয়েছেন মোট ১ লাখ ৭৭ হাজার ৯৯৯ জন। মারা গেছে ২ হাজার ৫৭৫ জন। গতকাল করোনায় একদিনে প্রাণ হারিয়েছে ২৮ জন।

করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৩ হাজার ৯৯০ জন, এর মধ্যে ৫৭৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com