শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

দেশে করোনাভাইরাসে প্রাণহানি ৭ হাজার ছাড়ালো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ১১৩১ বার পঠিত

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৩৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় (কোভিড-১৯) প্রাণহানি ৭ হাজার ছাড়ালো।

শনিবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩৪ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ২০ জনে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩২৯ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন।

এদিন সুস্থ হয়েছেন ৩ হাজার ১৮৫ জন। ফলে মোট সুস্থ হলেন ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com