
ঢালিউড তারকা আরিফিন শুভ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুটিং বন্ধ করে আইসোলেশনে চলে গেছেন।
ফেসবুকে আজ শনিবার এক ভিডিও বার্তায় করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শুভ। তিনি বলেন, নয় মাসের লড়াইয়ের পর শেষ পর্যন্ত করোনা হয়েই গেল। গতকাল রিপোর্ট পজিটিভ এসেছে। বাসায় আছি। স্বাদ ও গন্ধে একটু সমস্যা হচ্ছে। আশা করছি, দ্রুতই সুস্থ হয়ে কাজে ফিরবো।