বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

সিলেটে ১৪ হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা

অনলাইন ডেস্ক | ১১ নভেম্বর ২০২০ | ৬:১৮ অপরাহ্ণ

সিলেটে ১৪ হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা

চলতি বছরের ৫ এপ্রিল সিলেট বিভাগে শনাক্ত হন প্রথম করোনা রোগী। এরপর পেরিয়ে গেছে ৭টি মাস। এ ৭ মাসে ১৪ হাজারের বেশি পরিবারের উপর দিয়ে বয়ে গেছে করোনা ঝড়। তবে ৮০ ভাগেরও বেশি মানুষ করোনা জয় করে পেয়েছেন নবজীবন।

গত ৭ মাসে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪০৪১ জন।

অপরদিকে, এ ৭ মাসে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১২৭১৮ জন। এর মধ্যে সিলেটে ৭১০৪, সুনামগঞ্জে ২৩৬৭, হবিগঞ্জে ১৫৪৯ ও মৌলভীবাজারে ১৬৯৮ জন।

এদিকে, সিলেট বিভাগে গতকাল একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৪২ জন। এর মধ্যে সিলেটে ৩৩, সুনামগঞ্জে ৬, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১ জন।

আর গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৭, সুনামগঞ্জের ৪ ও মৌলভীবাজারে ৪ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৫২ জন। এর মধ্যে সিলেটে ৪৬, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ১  জন।

গত ৭ মাসে সিলেট বিভাগে করোনা কেড়ে নিয়েছে মোট ২৩৭ জনের প্রাণ। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৭৪, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।

মন্তব্য করুন

বাংলাদেশ সময়: ৬:১৮ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২০

24news.com.bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

সম্পাদক মন্ডলীর সভাপতি : নাহিদ আনজুম সিদ্দিকি | প্রকাশক : মোঃ নজরুল ইসলাম | সম্পাদক : মোঃ ফয়েজুর রহমান

জুহরা নূর সুপার মার্কেট, হাসনাবাদ পোর্ট কন্টেইনার রোড, হাসনাবাদ, দক্ষিন কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১১।
ফোন : +8801877740333 | E-mail : info@24news.com.bd

©- 2026 24news.com.bd কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।