দুর্গাপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীর দুর্গাপুরে নিজ ঘর থেকে সাদিয়া খাতুন (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে দুর্গাপুর থানা পুলিশ।

পরিবারের বরাত দিয়ে রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশীদা বানু কণা জানান, দুর্গাপুর পৌর এলাকার হরিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত সাদিয়া খাতুন ওই গ্রামের শামসুল ইসলামের মেয়ে।

পরিবারের সদস্যরা সকালে সাদিয়ার ঘরে গিয়ে দেখেন গলায় ওড়না পেঁচানো অবস্থা তার মরদেহ ঝুলছে। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে সাদিয়া আত্মহত্যা করেছে পরিবারের সদস্যরা সেটি বলতে পারছেন না।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *