বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় চাচার হাতে ভাতিজা খুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ১২২৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাচার হাতে ভাতিজা শান্ত মিয়া (২০) নামক এক যুবক খুন হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিপুর ইউনিয়নের শঙ্করাদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শান্ত মিয়া উপজেলার হরিপুর ইউনিয়নের শঙ্করাদহ গ্রামের মাহফুজ মিয়ার ছেলে। এ ঘটনায় চাচা আক্কাস মিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আক্কাস মিয়ার ছোট মেয়ে মুন্নি আক্তারের সাথে শান্ত মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শুক্রবার দিবাগত রাত শান্ত এবং মুন্নির মধ্যে প্রেম ও বিয়ের বিষয়ে বাকবিতণ্ডা হয়। বিষয়টি মুন্নির বাবা জানতে পেরে ক্ষুদ্ধ হয়। পরে রাত ১১টার দিকে শান্ত’র ঘরে প্রবেশ করে আক্কাস মিয়া ধারালো ছুরি দিয়ে বুকের বাম দিকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই শান্তর মৃত্যু হয় তার। পরে জেলার পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, এ হত্যাকাণ্ডে ঘটনায় চাচা আক্কাসকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডে প্রকৃত কারণ জানতে পারবো। তবে মামলা প্রক্রিয়াধীন আছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com