শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

প্রশংসিত নুসরাত-মাস্টার ডির ‘আমি চাই থাকতে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ১০৮৬ বার পঠিত

‘পটাকা’ গান দিয়ে সঙ্গীতজগতে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেন চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেই গানটির জন্য প্রশংসা এবং সমালোচনা দুটোই জুটেছিল নুসরাতের ভাগ্যে। তবে সমালোচনাকে একপাশে ফেলে সামনে এগিয়ে গেছেন নুসরাত। সম্প্রতি নিজের দ্বিতীয় গান প্রকাশ করেছেন ‘আশিকী’ খ্যাত এ নায়িকা। গানের শিরোনাম ‘আমি চাই থাকতে’।

১৩ অক্টোবর মধ্যরাতে প্রকাশের পর এরইমধ্যে গানটি ২ লাখ ৮০ হাজারের বেশি বার দেখা হয়েছে। গানটি যারা দেখেছেন তাদের বেশিরভাগেরই বক্তব্য, নুসরাত দারুণ গেয়েছেন। গানটির কোরিওগ্রাফি ও ব্যাকগ্রাউন্ড মিউজিকেরও প্রশংসা করেছেন অনেকে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ‘আমি চাই থাকতে’ গানটির টিজার প্রকাশের পর বেশ প্রশংসিত হয়। গানটিতে নুসরাতের তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এবং সুর ও সংগীত আয়োজন করেছেন ভারতের মাস্টার ডি। ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি। মিউজিক ভিডিওটির নৃত্য পরিচালনা করেছেন বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com