বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

অপারেটররা কাল থেকে মাটির নিচ দিয়ে তার নেওয়ার কাজ শুরু করবে: মেয়র তাপস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ১৩৮৩ বার পঠিত

নভেম্বরের মধ্যে ইন্টারনেট ও ডিশ প্রোভাইডারদের সংগঠন আইএসপিএবি এবং কোয়াবকে নিজ উদ্যোগে ঝুলন্ত তার অপসারণের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, সোমবার কোয়াব ও আইএসপিএবি নিজ উদ্যোগে তার অপসারণ করবে।

রবিবার দুপুরে নগর ভবনে ঝুলন্ত তার নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

মেয়র বলেন, রাস্তা খোড়াখুড়ি করবেন তারা। এই অবকাঠামোগত যা যা বিনিয়োগ করতে হবে তা তারা করবেন। সিটি কর্পোরেশন অনেক বিষয়ে ছাড় দিয়েছে। ভূগর্ভস্থভাবে তার ফিটিংয়ে সব ধরনের জরিমানা, ফি ও ক্ষতিপূরণ আদায় করবে না দক্ষিণ সিটি কর্পোরেশন। আর এক্ষেত্রে গ্রাহকের ওপর বাড়তি কোনো চাপ পড়বে না বলে জানিয়েছে আইএসপিএবি ও কোয়াব এর নেতারা।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com