ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা আট জনে দাঁড়িয়েছে।

এর আগ গতকাল সোমবার ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হয়নি।
মঙ্গলবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে দুই জনই ঢাকার বাসিন্দা। এই সময়ে ঢাকার বাইরের কোন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কোন রোগী ভর্তি হয়নি।

নতুন দুই জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আট জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ছয় জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন দুই জন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *