বিরাট কোহলি আনুশকা শর্মার মিলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যা জানালেন

জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কার সঙ্গে কথা বলেন বিষয়টি জানালেন বিরাট কোহলি। ক্রিকেটাঙ্গন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনেও অনেক সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। এখন নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সকল সিদ্ধান্তই নেন স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে মিলে!

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কোহলি এমনটাই বলেছেন। সাবেক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বলেন, ‘দেখুন এখন আমি যথেষ্ট সফল। অন্যের কথা বা পরামর্শ অনুযায়ী কাজ করি না। ২০১৮ সালের ইংল্যান্ড সফর পর্যন্ত বিষয়টা অনেকটা তেমনই ছিল। শেষ চার বছরে জীবনে পরিবর্তন হয়েছে। বিশ্বের সর্বত্রই আমি ভালো করছিলাম। যদিও সবকিছুতেই একটা কিন্তু থাকে। আপনি আক্ষরিক অর্থে আপনার জীবন এভাবে চালাতে পারবেন না। আমি শুধু নিজের কাজগুলো করে যাওয়ার চেষ্টা করি। আমি আর আনুশকা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি কী বলল, সেটা নিয়ে একটুও মাথা ঘামাই না।’
স্ত্রীর সঙ্গে আলোচনা না করে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন না কোহলি। সেটা ব্যক্তিগত জীবনেই হোক অথবা পারিবারিক জীবনে। কোহলি-আনুশকা দীর্ঘ প্রেম করে বিয়ে করেছিলেন। ক্রিকেট জীবনে অনেক সাফল্য পাওয়া কোহলির কোনো কিছুর জন্যই আক্ষেপ নেই বলে জানান তিনি।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *