শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

চলন্ত মাইক্রোবাসে আগুন

অনলাইন ডেস্ক | ০৬ এপ্রিল ২০২২ | ৪:১৮ অপরাহ্ণ

চলন্ত মাইক্রোবাসে আগুন

রাজধানীর বনানী এলাকার একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে বনানীর আউট গোয়িং বিমানবন্দর সড়কে ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নির্বাপন করে। এ ঘটনায় বনানীর ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে প্রাথমিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িতে চালক ছাড়াও মালিকের মেয়ে ছিলেন বলে জানা যায়। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে আসেন এবং গাড়িটি পুরোপুরি পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আজ সকাল ১০টা ১৫ মিনিটের দিকে গাড়িটিতে আগুন ধরে যায়। আধ ঘণ্টা পর তা নির্বাপণ করা হয়। তখন বনানীর ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে, যান্ত্রিক ত্রুটি হতে পারে।

মন্তব্য করুন

বাংলাদেশ সময়: ৪:১৮ অপরাহ্ণ | বুধবার, ০৬ এপ্রিল ২০২২

24news.com.bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

করোনায় আক্রান্ত নানক

০৩ অক্টোবর ২০২০

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০ 

সম্পাদক মন্ডলীর সভাপতি : নাহিদ আনজুম সিদ্দিকি | প্রকাশক : মোঃ নজরুল ইসলাম | সম্পাদক : মোঃ ফয়েজুর রহমান

জুহরা নূর সুপার মার্কেট, হাসনাবাদ পোর্ট কন্টেইনার রোড, হাসনাবাদ, দক্ষিন কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১১।
ফোন : +8801877740333 | E-mail : info@24news.com.bd

©- 2026 24news.com.bd কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।