বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

জামিন নামঞ্জুর, ইশরাককে কারাগারে প্রেরণের নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৭৮৬ বার পঠিত

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে জামিন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে ইশরাককে সিএমএম আদালতের হাজতে রাখা হয়। ইশরাকের পক্ষে মাসুদ আহম্মেদ তালুকদারসহ কয়েকজন আইনজীবী জামিন শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদেশের পরপরই ইশরাককে কারাগারে পাঠানো হয়।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মতিঝিল এলাকায় লিফলেট বিতরণকালে ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণীতে জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে এই মামলা করে পুলিশ।

এরপর ২০২০ সালের ১৮ নভেম্বর হাইকোর্ট থেকে আগাম জামিন নেন ইশরাক। সেই জামিনের মেয়াদ শেষে ২০২১ সালের ৪ জানুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিন নেন তিনি।

মজানগর দায়রা জজ সিএমএম আদালত থেকে নথি তলবপূর্বক জামিনের বিষয়ে ওই বছর ১৮ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন। তবে নির্ধারিত দিনে ইশরাক আদালতে হাজির হননি। তার পক্ষে সময় আবেদন করা হয়। বিচারক সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা অনুযায়ী ইশরাককে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com