আরজে নিরবকে নির্দোষ দাবি স্ত্রীর

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার পদে থাকা হুয়ামূন কবির নিরব (আরজে নিরব) গ্রেফতার হওয়ার পর তাকে নির্দোষ দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী লাবণ্য লিজা।

শনিবার ফেসবুকে লিজা লিখেছেন, ‘তোমাকে নিয়ে আমি গর্বিত, আরও বেশি গর্বিত হবো। এই অন্ধকার কেটে যাবে ইনশাআল্লাহ। অন্য সবার থেকে আমি ভালো করে জানি, তুমি দোষী নও। তুমি সবসময় তোমার সাধ্যের বাইরেও মানুষকে সাহায্য করেছো। তুমি কখনো কাউকে আঘাত করার কথা ভাবতেও পারো না। কিন্তু আমি ভালো করে চিনতেছি, কে আমাদের বন্ধু আর কে শত্রু।’

নিরবের আগে কিউকমের সিইও রিপন মিয়াকে গ্রেফতার করা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে নানা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন নিরব।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *