বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

শহীদ মিনারে আনা হবে ফকির আলমগীরের মরদেহ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৬৭১ বার পঠিত

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, দেশবরেণ্য গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে।

শনিবার বেলা ১২টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় ফকির আলমগীরের নাগরিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হবে। কঠোর বিধি-নিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে এ নাগরিক শ্রদ্ধাঞ্জলি।

এর আগে শনিবার সকাল ১১টার দিকে খিলগাঁও পল্লীমা সংসদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন শেষে বাদ যোহর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় জানাজা হবে। পরে খিলগাঁও তালতলা কবরস্থানে তার দাফন সম্পন্ন করার কথা রয়েছে।
মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com