গরুর ট্রাক থেকে পড়ে প্রাণ গেল যুবকের

রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গরুর ট্রাক থেকে পড়ে বাসেদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুলাই) দিবাগত রাত ১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তার সহকর্মী রেজাউল করিম বলেন, ‌‘গাবতলী থেকে ট্রাকে করে গরু নিয়ে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ট্রাক থেকে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

 

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *