বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

মার্কিন শীর্ষ জেনারেলের পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৬৯৮ বার পঠিত

আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের শীর্ষ মার্কিন জেনারেল অস্টিন স্কট মিলার পদত্যাগ করেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার (১২ জুলাই) এমন পদক্ষেপ নিলেন তিনি। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ন্যাটো সদস্যভুক্ত অন্য দেশগুলো প্রায় সব সেনাসদস্য সরিয়ে নিচ্ছে আফগানিস্তান থেকে। গতকাল খুব সাদামাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে জেনারেল মিলার তার দায়িত্ব যুক্তরাষ্ট্রের দুই জেনারেলের কাছে হস্তান্তর করেছেন। দুই জেনারেলের একজন ফ্লোরিডায় সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তরে মার্কিন সেনা অভিযানের তদারক করবেন। আরেকজন আনুষ্ঠানিকভাবে মার্কিন সেনা প্রত্যাহারের পরেও অবশিষ্ট ৬৫০ জন সেনা নিয়ন্ত্রণ করবেন।

দায়িত্ব হস্তান্তরের পর মিলার আফগানিস্তানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বলেন, বিদায় বলার সময় এসেছে।

আফগানিস্তানে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন মিলার। আফগানিস্তানের বেশির ভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে তালেবান। গুরুত্বপূর্ণ সীমান্ত–ক্রসিংগুলো নিয়ন্ত্রণে নিচ্ছে।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com