বৃষ্টির মাঝে বাংলাদেশে ভূমিকম্প

কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে বাংলাদেশে। আজও বৃষ্টি হচ্ছে। এর মধ্যে মাঝারি মাপের ভূমিকম্প অনভূত হলো বাংলাদেশে। শনিবার সকাল ৮টা ৫১ মিনিটে এই কম্পন হয় বলে জানা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৬। ভূপৃষ্ঠ থেকে ৫০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।

তবে এই কম্পনে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহনির ঘটনা ঘটেনি। রাজধানী ঢাকা থেকে ১৭৩ কিমি দূরে খাগড়াছড়ি শহরের কাছে কম্পনের কেন্দ্রস্থল ছিল বলে জানা গেছে।

ভারত, মিয়ানমার, ভুটান ও চীনেও এই ভূমিকম্প অনুভূত হয়।

গত শনিবারও মাঝারি কম্পনে কেঁপে উঠেছিল সিলেট। রিখটার স্কেলে এর কম্পনের তীব্রতা ছিল ৫.৪। রাত ১১.৩৮ মিনিটে কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছিল। সিলেটের কম্পনের জেরে মণিপুরেও কম্পন অনুভূত হয়েছিল। ভূমিকম্প কেন্দ্র থেকে জানানো হয়, মাঝারি মাপের কম্পনটির কেন্দ্রস্থল ছিল মোরিগাঁও এলাকায়।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *