বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

রক্তে ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে ধনেপাতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ১৭৮১ বার পঠিত

অনেকেই মনে করেন, ধনেপাতা শুধু রান্নার স্বাদ বাড়াতে কাজে লাগে। কিন্তু একাধিক স্বাস্থ্য সমস্যা দূর করতেও এর জুড়ি মেলা ভার। আসুন আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক ধনেপাতার কয়েকটি স্বাস্থ্যগুণ সম্পর্কে যেগুলি হয়তো অনেকেরই অজানা-

১) লিভার বা যকৃতকে সুস্থ রাখতে ধনেপাতা অত্যন্ত কার্যকরী একটি ভেসজ উপাদান। নিয়মিত নির্দিষ্ট পরিমাণে ধনেপাতা খেতে পারলে লিভারের একাধিক সমস্যা থেকে দূরে থাকা যায়।

২) দাঁত ও মাড়ির সুস্থতায় ধনেপাতা অত্যন্ত কার্যকরী একটি ভেসজ উপাদান। ধনেপাতা দাঁতের ফাঁকে ব্যাক্টেরিয়াকে বাসা বাঁধতে বাধা দেয়। ফলে সুস্থ থাকে দাঁত ও মাড়ি।

 

৩) ধনেপাতায় থাকা আয়রন রক্তাল্পতা রোধে সাহায্য করে।

৪) ধনেপাতার মধ্যে অ্যান্টিসেপটিক উপাদান থাকায় তা শরীরে টক্সিন দূর করতেও সাহায্য করে। এর অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান বিভিন্ন চর্মরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

৫) ধনেপাতা রক্তে ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে আর রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে রাখে।

৬) ধনেপাতা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com