বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

ইসির পদত্যাগ দাবি সালাহউদ্দিনের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ১১৬৯ বার পঠিত

ঢাকা-৫ সংসদীয় আসনের পরাজিত বিএনপিপ্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এই সরকার অবৈধ, এই সরকারের সমস্ত কর্মকাণ্ড অবৈধ। এই নির্বাচন কমিশন (ইসি) অবৈধ। তাই আজকে এই ইসি এবং সরকারের পদত্যাগ দাবি করছি। যদি আপনার পদত্যাগ না করেন তাহলে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলন করবে।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ এনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব হাবিব-উন -নবী খান সোহেলসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে আগামীকাল বেলা ১১টায় প্রেসক্লাবে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আজকে স্পষ্টভাবে বলতে চাই, দেশের মানুষ এখন আর ঘরে বসে থাকবে না। যেভাবে সন্ত্রাস, নারী নির্যাতন হচ্ছে সেটা মেনে নেয়া যায় না। কাজেই এই সরকারের পতন ছাড়া বিকল্প কোনো পথ নাই।

ঢাকা-৫ এর উপনির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন ছিল একটি প্রহসনের নির্বাচন। ভোটাররা কেউ যায়নি। বিএনপির কোনো পোলিং এজেন্ট ছিল না। সবাইকে মারধর করে বুথ থেকে বের করে দেয়া হয়েছে। তাহলে এই অবৈধ সরকার এবং নির্বাচন কমিশন কোথায় থেকে এই ভোট দিল? তাই আমি আবারও এই অবৈধ সরকার এবং নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com