বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

দুবাই গেছেন রাষ্ট্রপতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ১০৭৯ বার পঠিত

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০৪৭) বুধবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম শহর এবং পশ্চিম এশিয়ার অন্যতম ব্যবসাকেন্দ্র দুবাইয়ের আমেরিকান হাসপাতালে রাষ্ট্রপ্রধানের স্বাস্থ্য পরীক্ষা করার কথা রয়েছে।
বিদেশে রাষ্ট্রপতি আবদুল হামিদের ৯ দিনের চিকিৎসাকালে তার স্ত্রী রাশিদা খানম ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে থাকবেন।
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল্লাহ আলী আল হামুদি ও সংশ্লিষ্ট বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
সূচি অনুযায়ী আগামী ২২ অক্টোবর তার দেশে ফেরার কথা। এর আগে ৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ চলতি বছরের ফেব্রুয়ারিতে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করান।
আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমাতে ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন লন্ডনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন কিন্তু চলমান কোভিড-১৯ মহামারীর কারণে যথাসময়ে তা করা সম্ভব হয়নি।
সূত্র: বাসস

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com