বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

হাসান-দৃষ্টি জুটির নতুন ম্যাশআপ এই ঈদে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৮৭৯ বার পঠিত

তরুণ সংগীতশিল্পী হাসান শামস ইকবাল ও দৃষ্টি আনাম জুটি হয়ে বেশ কিছু গান উপহার দিয়েছেন। সেসব গান শ্রোতারা গ্রহণও করেছেন দারুণভাবে। আসছে ঈদকে সামনে রেখে নতুন একটি ম্যাশআপ নিয়ে আসছেন তারা।

‘বন্ধুয়া ২.০’ শিরোনামের ম্যাশআপটিতে ‘আমার বন্ধুয়া বিহনে’সহ বেশ কয়েকটি পুরনো জনপ্রিয় বাংলা গান দিয়ে সাজানো হয়েছে। এটি উন্মুক্ত করা হবে হাসানের নিজের ইউটিউব চ্যানেলে।

হাসান বলেন, ‘এরইমধ্যে গানটির রেকর্ডিংয়ের সব কাজ সম্পন্ন হয়েছে। লকডাউন শেষ হলেই আমরা ভিডিও নির্মাণ করে ফেলব। আমাদের জুটির অন্যান্য গানগুলোর মতো এটিও শ্রোতারা পছন্দ করবেন আশা করি।’

দৃষ্টি আনাম বলেন, ‘হাসানের সঙ্গে আমি যতগুলো গান করেছি সবগুলোই শ্রোতারা ভালোভাবে গ্রহণ করেছেন। এটিও খুব ভালো একটি কাজ হয়েছে। সবার ভালো লাগবে।’

উল্লেখ্য, হাসান শামস ইকবাল ও দৃষ্টি আনামের গাওয়া চারটি ম্যাশআপ কোটি ভিউয়ার পেরিয়েছে। এগুলো হলো-‘ওল্ড ভার্সেস নিউ ম্যাশআপ’, ‘ঈদ ম্যাশআপ ২০১৯’, ‘ভেলেন্টাইন ম্যাশআপ’ এবং ‘আমার গরুর গাড়িতে’।

এছাড়াও দুজনের গাওয়া ম্যাশআপের মধ্যে উল্লেখযোগ্য-‘লাভ ম্যাশআপ’ (২০২১) ‘ঈদ স্পেশাল ম্যাশআপ’, ‘বাংলা হিট ম্যাশআপ’, ‘সাউন্ডটেক হিটস’ ও ‘সিডি চয়েস হিটস’। দুজন জুটি হয়েছেন তিনটি মৌলিক গানেও। এগুলো হলো-‘মন চাইছে’, ইচ্ছে এবং ‘রূপকথা’।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com