খুলনা বিভাগে করোনায় সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু, শনাক্ত ১৯০০

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৫ জুলাই খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। ওই দিন ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া বাগেরহাটে তিনজন, যশোরে ছয়জন, নড়াইলে চারজন, মাগুরায় একজন, ঝিনাইদহে সাতজন, কুষ্টিয়ায় ১১, চুয়াডাঙ্গায় পাঁচজন, মেহেরপুরে দুজনের মৃত্যু হয়েছে।

খুলনা বিভাগে এ পর্যন্ত ১০ জেলায় করোনা শনাক্ত হয়েছে মোট ৬৩ হাজার ৯৩৪ জনের। আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৩২৫ জন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *