বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

অ্যাম্বুলেন্সের চাবি নিলেন প্রধানমন্ত্রী, ৫ সমঝোতা স্মারক সই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৯৯০ বার পঠিত

শনিবার (২৭ মার্চ) বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সমঝোতা সই ও প্রকল্প উদ্বোধন ছাড়াও বাংলাদেশকে ভারতের পক্ষ থেকে ১০৯টি অ্যাম্বুলেন্স ও ১২ লাখ করোনা টিকা উপহার দেওয়া হয়েছে। সেখানে অ্যাম্বুলেন্সের চাবি ও টিকা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার বিকেল ৫টায় নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। এ সময় তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী কার্যালয়ে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে ঘণ্টাব্যাপী বৈঠক হয়। দুই নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারক সই হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাস্থ্য, বাণিজ্য, সংযোগ, শক্তি, উন্নয়ন সহযোগিতা এবং আরও অনেক ক্ষেত্রে অর্জনের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

মিতালী এক্সপ্রেস-এর উদ্বোধন

বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন আন্তঃদেশীয় ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিতালি এক্সপ্রেসের যৌথভাবে উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উভয় দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে এই ট্রেন চলাচল শুরু করবে। আজ শুধুমাত্র উভয় দেশের প্রধানমন্ত্রী এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান নরেন্দ্র মোদি। সেখানে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি। দুদিনের সফর শেষে আজ রাতেই দিল্লি ফিরে যাবেন মোদি।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com