চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৪৪ জন, মৃত ২

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৮৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ২৭ হাজার ৫৫৬ জন। এইদিন করোনায় দুইজনের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (১১ ডিসেম্বর) কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৪৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৩৮৯টি। আক্রান্তদের মধ্যে নগরে ১০৯ জন এবং উপজেলায় ৩৫ জন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *