বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

হঠাৎ অসুস্থ জাফরুল্লাহ চৌধুরী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ১০৯৮ বার পঠিত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। আজ দুপুরে মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের আয়োজনে সাংবাদিক নেতা মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে সমাবেশ চলাকালে তিনি অসুস্থ বোধ করেন।

এরপর অসুস্থতা নিয়েই চেয়ারে বসে তিনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। বক্তব্য শেষ পর্যায়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বেশি অসুস্থ বোধ করলে তার নিজস্ব গাড়িতে তাকে হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com