শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রাজধানীর পরিবাগে কাউন্সিলরের কার্যালয়ে অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক | ০৪ আগস্ট ২০২৪ | ১:০৩ অপরাহ্ণ

রাজধানীর পরিবাগে কাউন্সিলরের কার্যালয়ে অগ্নিসংযোগ

রাজধানীর পরিবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামানের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।

রবিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রাজধানী ঢাকাসহ সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছে। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।

রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

সিএমএম কোর্টের সামনে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা।

মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

রবিবার সকাল পৌনে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

মন্তব্য করুন

বাংলাদেশ সময়: ১:০৩ অপরাহ্ণ | রবিবার, ০৪ আগস্ট ২০২৪

24news.com.bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

করোনায় আক্রান্ত নানক

০৩ অক্টোবর ২০২০

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

সম্পাদক মন্ডলীর সভাপতি : নাহিদ আনজুম সিদ্দিকি | প্রকাশক : মোঃ নজরুল ইসলাম | সম্পাদক : মোঃ ফয়েজুর রহমান

জুহরা নূর সুপার মার্কেট, হাসনাবাদ পোর্ট কন্টেইনার রোড, হাসনাবাদ, দক্ষিন কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১১।
ফোন : +8801877740333 | E-mail : info@24news.com.bd

©- 2026 24news.com.bd কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।