বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

অসহযোগ আন্দোলনে উত্তাল রাজশাহী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২৯৩ বার পঠিত

সরকার পদত্যাগের এক-দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে অংশ নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ সর্বস্তরের জনগণ। রবিবার রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে এ আন্দোলন শুরু হয়।

আন্দোলনকারীরা বলছেন, সরকার পদত্যাগ না করা পর্যন্ত অসহযোগ আন্দোলন চলবে। এই সরকারের পতন করেই আমরা ঘরে ফিরব।
জানা গেছে, বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সামনে জড়ো হন আন্দোলনকারীরা। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নেন রাজশাহীর বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ ছাড়াও অভিভাবক সহ নানা শ্রেণির জনগণ সংহতি জানিয়ে আন্দোলন করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, দাবি একটাই এই সরকারের পতন। এ আন্দোলন চলবে। এসময় তিনি সংবাদকর্মীদের সঙ্গে কোন ধরনের অসদাচরণ থেকে আন্দোলনকারীদের বিরত থাকার কঠোর হুঁশিয়ারি দেন।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com