সাড়াদেশে হরতাল

সারাদেশে দিনব্যাপী ডাকা বিএনপি-জামায়াত আজকের হরতালের শুরুতে রাজধানীতে কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন চলাচল করছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় আছেন।

সকালে সদরঘাট থেকে বিভিন্ন রুটে বাসগুলো ছেড়ে যাচ্ছে। তবে সকালের দিকে যাত্রী কিছুটা কম।
সদরঘাটের কাছে ভিক্টোরিয়া পার্কের সামনে থেকে মিরপুর, গাজীপুর, সাভারসহ বিভিন্ন রুটে বাসগুলো ছেড়ে যেতে দেখা গেছে। সেসব রুটের বাস নির্বিঘ্নে গন্তব্যে যাচ্ছে।

এ ছাড়া হরতালে ট্রেনের শিডিউলে কোনো বিপর্যয় ঘটেনি। নির্ধারিত সময়ের ৫-১০ মিনিটের মধ্যেই ছেড়েছে প্রতিটা ট্রেন।

কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই যথাসময়ে প্লাটফর্ম ছেড়ে গন্তব্যে রওনা দিয়েছে প্রতিটি ট্রেন। শিডিউল বিপর্যয় হওয়ার মতো ঘটনা ঘটেনি। ট্রেন চলাচলও ছিল স্বাভাবিক।

জামালপুরগামী তিস্তা ট্রেনের স্টাফ অনিক সংবাদমাধ্যমকে বলেন, সকাল থেকে কোনো ট্রেন দেরিতে ছাড়েনি। হরতাল থাকলেও তার প্রভাব এতে পড়েনি।

সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে পুলিশের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সন্দেহভাজন কাউকে পেলে জিজ্ঞাসবাদ করছেন তারা। তাছাড়া সক্রিয় রেলওয়ে পুলিশও।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *