বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবিতে নিরব

মোঃ সাখাওয়াত হোসেন নিরব

‘স্পর্শ’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের চিত্রনায়ক নিরব হোসেন। জানা গেছে, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হবে। ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের নির্মাতা অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত। তবে, ছবিটিতে নায়িকা কে হচ্ছেন – তা এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে নিরব বলেন, ‘যৌথ প্রযোজনার ছবি নির্মাণের যে নীতিমালা; সেই নীতিমালা মেনেই ছবিটি নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে তৃতীয়বারের মতো অনন্য মামুনের সঙ্গে কাজ করতে যাচ্ছি। এর আগে তার ‘কসাই’ ও ‘অমানুষ’ ছবিতে কাজ করেছি’।
এদিকে, অনন্য মামুন বলেন, ‘নায়ক হিসেবে নিরব চূড়ান্ত হলেও নায়িকার বিষয়টি এখনই প্রকাশ করতে চাচ্ছি না। বাংলাদেশ নাকি ভারত থেকে নায়িকা নির্বাচন করা হবে সে বিষয়ে পরে ঘোষণা করা হবে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে ঢাকায় ছবিটির ক্যামেরা অন হবে’।

বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করবে অ্যাকশন কাট এন্টারটেইনম্যান্ট ও ভারত থেকে আছে রোল ক্যামেরা অ্যাকশন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *