বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

কর্ণফুলী জেটিতে এসে শেষ রক্ষা পেল ডুবতে যাওয়া ৮০০ কোটি টাকার রফতানি পণ্যসহ জাহাজ

অনলাইন ডেস্ক | ০৫ মে ২০২২ | ২:৫১ অপরাহ্ণ

কর্ণফুলী জেটিতে এসে শেষ রক্ষা পেল ডুবতে যাওয়া ৮০০ কোটি টাকার রফতানি পণ্যসহ জাহাজ

চট্টগ্রাম বন্দর ত্যাগ করে বঙ্গোপসাগরে প্রবেশের পর দূর্ঘটনায় কবলিত হয়ে ডুবতে ডুবতে কর্ণফুলী ড্রাইডক জেটিতে এসে শেষ রক্ষা পেল রফতানি পণ্যবাহী এমভি হাইয়ান সিটি নামক একটি জাহাজ। এর ফলে জাহাজে থাকা ৮০০ কোটি টাকার রফতানি পণ্যও রক্ষা পেয়েছে। ভিয়েতনামের পতাকাবাহী এই জাহাজটি মেরামতের জন্য দেশের অন্যতম জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কর্ণফুলী ড্রাই ডকে দ্রুত যাবতীয় কার্যক্রম চলছে।
জাহাজটি রফতানি পণ্য নিয়ে গত ১৪ এপ্রিল চট্টগ্রাম বন্দর ত্যাগ করে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়। কুতুবদিয়ার কাছাকাছি যাওয়ার পর এমভি ওরিয়ন এক্সপ্রেস নামক আরেকটি জাহাজের সাথে সংঘর্ষের ফলে হাইয়ান সিটি জাহাজের পোর্ট সাইডে কার্গো হোল্ডে ছিদ্র হয়ে পানি প্রবেশ করে এবং জাহাজটি ৭ ডিগ্রি কাত হয়ে যায়। কার্গো হোল্ডে পানি প্রবেশ করে জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হলে এটিকে দ্রুত কর্ণফুলী ড্রাইডকে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। জাহাজটিকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করতে এবং এর মেরামতের জন্য দ্রুত সমন্বয় সভা আহ্বান করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান। ঈদের ছুটি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে জাহাজটিকে বার্থিং দেওয়ার সিদ্ধান্ত নেন বন্দর কর্তৃপক্ষ।
বুধবার (৪ মে) জাহাজটি কর্ণফুলী ড্রাই ডক জেটিতে ভেড়ানোর পর কন্টেইনার খালাসের জন্য কাস্টম ল্যান্ডিং পারমিট গ্রহণ করা হয় এবং কর্ণফুলী ড্রাই ডকের ফোরশোরে প্রয়োজনীয় ড্রেজিং সম্পন্ন করা হয়। জানা গেছে, প্রয়োজনীয় মেরামত শেষে পুনরায় কন্টেইনার ভর্তি করে জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। জাহাজটি মেরামত করতে সাতদিন সময় লাগবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় ও দুঃসাহসিক উদ্ধার অভিযান। সাধারণত চট্টগ্রাম বন্দরে ৯ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানো হয়। তবে হাইয়ান সিটি জাহাজের ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে ড্রাফট ১০ মিটারের বেশি হয়ে গিয়েছিল। এ কারণে জাহাজটি জেটিতে ভেড়ানোর জন্য নদী ড্রেজিং করার প্রয়োজন হয়ে পড়ে যা একটি নজিরবিহীন ঘটনা। ঘটনার আকর্শীকতায় সংশ্লিষ্টরা হতবিহব্লল হয়ে পড়লেও কর্ণফুলী ড্রাইডকের অভিজ্ঞ কর্মীগণ দ্রুত নদী ড্রেজিংসহ প্রয়োজনীয় সকল কার্যক্রম শুরু করে। যা এক দুঃসাহসিক অভিযানই বটে।
উল্লেখ্য, বন্দরে জেটির অভাবে জাহাজ জটের কারণে পণ্য খালাসে ধীর গতি ও বিপুল অংকের আর্থিক ক্ষয়ক্ষতির অবসানের লক্ষ্যে দেশের বৃহত্তম জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান- কর্ণফুলী শিপ বিল্ডার্স লিঃ গত বছর কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে আনোয়ারায় পরপর দুটি জেটি নির্মাণ করে। ১৭০ মিটার লম্বা দুটি জাহাজ একসঙ্গে ভিড়তে পারে দেশের প্রথম বেসরকারী এই ড্রাই ডক জেটিতে । দুই জেটিতে মাসে ১০-১২টি জাহাজ এক সঙ্গে পণ্য খালাস করতে সক্ষম।
উল্লেখ্য, চট্রগ্রাম বন্দরে ঢোকার পথে একটি গুপ্ত ব্যান্ড তথা বাক থাকায় বড় জাহাজের পাখা চ্যানেলের বাইরে চলে যাওয়ার কারণে ঐ জাহাজগুলো বন্দরে ঢুকতে পারেনা। কর্ণফুলী ড্রাই ডক জেটিতে এই সমস্যা নেই, কারণ এটি গুপ্ত ব্যান্ডের বাইরে সাগরের দিকে তৈরি করা হয়েছে। ফলে এখানে বিভিন্ন সাইজের দীর্ঘাকায় জাহাজ ভিড়তে সক্ষম।

মন্তব্য করুন

বাংলাদেশ সময়: ২:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মে ২০২২

24news.com.bd |

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

সম্পাদক মন্ডলীর সভাপতি : নাহিদ আনজুম সিদ্দিকি | প্রকাশক : মোঃ নজরুল ইসলাম | সম্পাদক : মোঃ ফয়েজুর রহমান

জুহরা নূর সুপার মার্কেট, হাসনাবাদ পোর্ট কন্টেইনার রোড, হাসনাবাদ, দক্ষিন কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১১।
ফোন : +8801877740333 | E-mail : info@24news.com.bd

©- 2026 24news.com.bd কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।