বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও চাপ নেই যাত্রীদের

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার সকাল থেকেই বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস কোম্পানিগুলো। আগামী ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অর্থাৎ সাতদিনের অগ্রিম টিকেট দেওয়া হচ্ছে। তবে যাত্রীদের খুব একটা চাপ নেই কাউন্টারগুলোতে। তবে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ধারণা আগামীকাল শনিবার থেকে যাত্রীদের চাপ বাড়বে।

সরেজমিনে দেখা যায়, গাবতলী বাসটার্মিনাল এলাকায় বিভিন্ন কাউন্টারে অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। কিন্তু টিকিট বিক্রির প্রথম দিনে অগ্রিম টিকিট কাটতে যাত্রীদের ছিল না দীর্ঘ লাইন। তবে যে দু-একজন যাত্রী বাসের অগ্রিম টিকিট কাটতে আসছেন তারা কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই টিকিট কেটে চলে যেতে পারছেন। অগ্রিম টিকিট কাটতে আসা যাত্রীরা সন্তুষ্ট প্রকাশ করেছেন।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এবারের ঈদে লম্বা ছুটি থাকায় সবাই একেবারে শেষদিকে বাড়ি যেতে পারে। সেক্ষেত্রে ৩০ এপ্রিল ও ১ মে’র টিকিটের বেশি চাহিদা থাকবে। অনলাইনে ৩০ শতাংশ টিকিট কেনার সুযোগ থাকায় মানুষ সেদিকে বেশি আগ্রহী বলে জানান তারা।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *