বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

বিশ্বজুড়ে কমেছে করোনায় শনাক্ত-মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৫৩৪ বার পঠিত

করোনায় বিপর্যস্ত জনজীবন। কোনোভাবেই এ মহামারি নিয়ন্ত্রণে থাকছে না। তবে টিকাকরণ অব্যাহত রয়েছে। তবে শনাক্ত ও মৃত্যুর হার নিম্নমুখী।

বাংলাদেশ সময় শনিবার (১৬ এপ্রিল) সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫০ কোটি ৩৭ লাখ ৯৪ হাজার ৮৬৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ২০ হাজার ৩২২ জনে। সুস্থ হয়েছেন ৪৫ কোটি ৪১ লাখ ১৪ হাজার ৬১৯ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৬ লাখ ৯৮ হাজার ৭৩৭ জন। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ২ হাজার ২৩৯ জনের। শুক্রবার (১৫ এপ্রিল) শনাক্ত হয়েছেন ৯ লাখ ৩৭ হাজার ৭৬৭ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৬৯ জনের।

করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যে এ চিত্র দেখা গেছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা শনাক্ত ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২২ লাখ ৯৫ হাজার ৭৬৮ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১৫ হাজার ৩৫৭ জনের।

করোনা শনাক্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩০ লাখ ৪০ হাজার ৬৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৭৭৬ জনের।

শনাক্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ কোটি ২ লাখ ৪৭ হাজার ৩০২ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬১ হাজার ৯৬০ জনের।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com