বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

একটা গণতন্ত্রহীন অবস্থা বিরাজ করছে : ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৭৬০ বার পঠিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘আওয়ামী লীগ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এদেশে একটা ছদ্মবেশী একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। সেজন্যই তারা একে একে স্বাধীন যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলেছে। সবার আগে তারা যেখানে হাত দিয়েছে, তা হচ্ছে বিচার বিভাগ।’

আজ শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সারাদেশে একটা গণতন্ত্রহীন অবস্থা বিরাজ করছে। আমাদের বুকের উপরে একটা বেআইনি জোর জবর দখলকারী সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে বসে আছে। শুধু তাই নয়, ক্ষমতা দখল করার পরে তারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এবং দেশের জনগণকে একটা অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দিয়েছে।’

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com