বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

পাকিস্তানে আমদানি করা সরকার মানব না: ইমরান খান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৬৪৬ বার পঠিত

নানা নাটকীয়তার পর পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ শনিবার অধিবেশন বসছে।

আদালতের এই অনাস্থা ভোটের আগে শুক্রবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন ইমরান খান। দীর্ঘ টেলিভিশন ভাষণে তিনি নিম্নকক্ষ জাতীয় পরিষদ পুনর্বহাল এবং অনাস্থা প্রস্তাব বাতিল খারিজ করে দেওয়া সুপ্রিম কোর্টের রায় মেনে নেওয়ার কথা জানিয়েছেন। সেইসঙ্গে বিদেশ থেকে আমদানি করা কোনও সরকার মানবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি। জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবারের ভাষণে ইমরান খান বলেন, “বহির্বিশ্বের হস্তক্ষেপের দাবি নিয়ে তদন্ত করেনি সুপ্রিম কোর্ট, এই রায় নিয়ে আমি পুরোপুরি হতাশ। জাতীয় পরিষদ পুনরুদ্ধারের বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সম্মান করলেও এই রায়ে আমি দুঃখিত।”

বিদেশি শক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনি যদি সরকার পতনের বিদেশি প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ না করেন তবে আপনি আপনার ভবিষ্যতকে ঝুঁকিতে ফেলবেন।”

পাকিস্তানে আমদানি করা সরকার মেনে না নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই তারকা ক্রিকেটার আগামীকাল রবিবার এশার নামাজের পর সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেন।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com